মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়েদের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ আহত ও শহীদ পরিবারের সদস্যদেরও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়েদের এবং জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়েদের এবং জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি দেখাতে হবে। এ…
Author: News Desk
রাজধানী ঢাকাসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত মনিটরিং করা হচ্ছে, যাতে করে দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ নিম্নরূপ: ১. চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী এবং মাদক ও চোরা কারবারিদের ধরতে গত ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে সারাদেশে বিশেষ অপারেশন শুরু হয়েছে। ২. পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল বাড়ানো ও দক্ষতার সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনের জন্য পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ ও পাবলিক প্রসিকিউটরদের অংশগ্রহণে সারাদেশে “দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ” বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ৩.…
সাবেক শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, তার স্ত্রী সাঈদা হক এবং মেয়ে সুমাইয়া হোসেনের নামে থাকা মোট ৪৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে রোববার (২ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) এ আদেশ দেন। দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক মন্ত্রী আমীর হোসেন আমুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, নিয়োগ ও টেন্ডার বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এছাড়া, তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, যা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আদালতের আদেশ অনুযায়ী, আমীর…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দৃশ্যমান উদ্যোগ নিতে হবে, দেরি হলে ষড়যন্ত্র বাড়বে। রোববার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে বিশ্ব মানবাধিকার সংস্থা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সালাহ উদ্দিন আহমেদ বলেন,”নির্বাচনের বিষয়ে সরকার কী করবে, তা জনগণের সামনে দৃশ্যমান করা দরকার। নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, চলমান সমস্যা তত বাড়বে।” তিনি আরও বলেন, “জাতির মধ্যে যে অস্থিরতা রয়েছে, তা কাটাতে একটি নির্বাচন প্রয়োজন। গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত করার কূটকৌশল লক্ষ্য করা যাচ্ছে। শুধু পুলিশ দিয়ে নয়, রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ মোকাবিলা করতে হবে। তাহলেই ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলা…
ফ্যাসিস্ট সরকারের মনোভাব ও চাঁদাবাজি এখনও শেষ হয়নি, হারামের টাকা দিয়ে দেশে কখনও শান্তি আসতে পারে না বলে মন্তব্য করেছেন রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল (অব.) মুহাম্মদ আব্দুল হক। শনিবার (০১ মার্চ) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া মডেল টাউন এলাকায় জাতীয় সংসদ নির্বাচন ও আগামীর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, আগামীর বাংলাদেশে কোন চাঁদাবাজি থাকবে না। সংসদ নির্বাচনে যারা সৎ তারাই সংসদে যাবে। কোনো রাজনৈতিক ব্যাক্তি হুমকি দামকি দিয়ে সাধারণ মানুষের সমর্থন আদায় করাকে গনতান্ত্রিক রাজনীতি বলে না। সাধারণ মানুষের উদ্দেশ্য কর্নেল হক বলেন, আগামীতে কোনো চাঁদাবাজি, ভূমিদস্যু ও দুর্নীতিবাজকে ভোট দিবেন না। আপনাদের…
পবিত্র রমজান উপলক্ষে সর্বস্তরে সংযমের বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা পবিত্র রমজান উপলক্ষে শনিবার সন্ধ্যয় দেওয়া এক বাণীতে এ বার্তা দেন। বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, সিয়াম সাধনা ও সংযমের মাস মাহে রমজান আজ আমাদের মাঝে সমাগত। পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে; সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় আসুন পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার এবং জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। সিয়াম পালনের পাশাপাশি বেশি…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, এক থেকে দেড় মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কাজ শুরু হবে। তার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন চলতি মাসেই আদালতে দাখিল করা হবে বলে আশ্বাস দেন তিনি।
ক্রীড়া প্রতিযোগিতায় দেশসেরা কুড়িগ্রামের সুবর্ণা রফিকুল ইসলাম রফিক : ব্রহ্মপুত্র নদের তীরে বসবাসরত অতিদারিদ্র পরিবারের ভ্যানচালক বাবার মেয়ে সুবর্ণা আক্তার জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘলাফ ও ৪০০ মিটার রিলে দৌড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে চমক দেখিয়ে। সুবর্ণা আক্তার ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। তার এই অসামান্য অর্জনে এলাকাবাসী শিক্ষক সহপাঠীরা উচ্ছ্বসিত। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ র্যালি করেছে সুবর্ণার সহপাঠীরা। ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষা কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণিগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট বাজার এলাকায় সুবর্ণা আক্তারের জন্ম। ভ্যান চালক বাচ্চা মিয়া ও গৃহিণী রূপালী বেগমের তৃতীয় মেয়ে। তিন বোনের মধ্যে সবার ছোট সুবর্ণা।…
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের সঙ্গে কোনোভাবেই বনছে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তাই তো খেই হারিয়ে তিনি এবার জনসম্মুখে বাগ্বিতণ্ডায় জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এমনকি, পরিস্থিতি চিৎকার-চ্যাঁচামেচির পর্যায়ে চলে যায়। জেলেনস্কি ‘তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন’ বলে অভিযোগ করেন ট্রাম্প। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজের ওভাল অফিসে (হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়) আয়োজিত বৈঠকে দুই প্রেসিডেন্টের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। তিনি বলেন, আপনার দেশের মানুষ খুবই সাহসী; কিন্ত আপনাকে হয় (রাশিয়ার সঙ্গে) একটি চুক্তি করতে হবে নইলে আমরা আর আপনাদের…
তাদের কারো সময় হয়নি আমাদের ফ্যামিলিকে আমন্ত্রণ জানানোর’ ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে এমন আক্ষেপ আবু সাঈদের ভাই আবু হোসেনের। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি, যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবু সাঈদের ভাই আবু হোসেন তার ফেসবুক একাউন্টে এই স্ট্যাটাস দেন। পোস্টে তিনি বলেন, ‘মনে অনেক দুঃখ ব্যথা নিয়ে পোস্ট করতে বাধ্য হলাম। সকল শহীদদের প্রতি সম্মান রেখে বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্য শহীদ ফ্যামিলিদের মাধ্যমে আমন্ত্রিত হয়েছি। তাদের কারো সময় হয়নি আমাদের ফ্যামিলিকে আমন্ত্রণ জানানোর এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর কাউকে খোঁজখবর নেয়নি অথচ অন্যান্য শহীদ ফ্যামিলিদের…