রোটারি ক্লাব অফ কুমিল্লার নিয়মিত সাপ্তাহিক সভা ও প্রথম ইফতার অনুষ্ঠিত তাপস চন্দ্র সরকার।। বুধবার কুমিল্লা মহানগরীর বাগিচাগাঁও আজিজুল হক রোটারি সেন্টারে রোটারি ক্লাব অফ কুমিল্লার নিয়মিত সাপ্তাহিক সভা ও প্রথম ইফতার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন রোটারী ডি-৬৫ এর এ্যাডভাইজর (ক্লাব সাপোর্ট) পিপি ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আই.পি.পি নজরুল হক ভূঁইয়া স্বপন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি এড. ডি. কে পাল, এড. গোলাম ফারুক, অধ্যক্ষ সৈয়দা বিলকিস আরা বেগম ও ক্লাব সেক্রেটারি এড. মাসুদ শিকদারসহ অন্যান্য রোটারিয়ানরা। প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন…
Author: News Desk
পবিত্র রমজান মাসে সিএনজি স্টেশন বন্ধ রাখার নতুন সময়সূচি জানিয়েছে সরকার। নতুন সময়সূচি অনুযায়ী, রমজানে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়, রমজান মাসে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। রমজানে রাজধানীর যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন অধ্যাপক রফিকুল আবরার (সি আর আবরার)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকারকর্মী তিনি। বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৫ মিনিটে বঙ্গভবনে শপথগ্রহণ করেন তিনি। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. শেখ আবদুর রশীদ। সি আর আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন। বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। সি আর আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর ওয়াহিদউদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। এর আগে গতকাল মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক ঢাকার গুলশান থানার হত্যা মামলায় হাইকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন। এদিন সকালে সাবেক বিচারপতি মানিককে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, এই আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় জনগণ তাকে আটকে দেয়। তিনি কয়েক লাখ টাকার…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যতদিন না পর্যন্ত খুনি হাসিনার ফাঁসি দেখছি, ততদিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে।’ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন তিনি। সারজিস বলেন, ‘খুনি হাসিনা লাশ কই ফেলেছে, তা জানা যায়নি। মায়েরা লাশ খুঁজতে ছুটে বেড়াচ্ছেন। খুনির বিচার না হওয়া পর্যন্ত কীভাবে এই বাংলাদেশে অন্যকিছু চিন্তা করব।’ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই অভ্যুত্থানে যে দমন–পীড়ন হয়েছে, তার দ্রুত বিচার চাই। ন্যায়বিচারের মধ্য দিয়ে যারা আত্মত্যাগ করেছেন এবং আহত হয়েছেন, তাদের কষ্ট কিছুটা…
চার বছরের চেষ্টায় নিজের তৈরি আরসি উড়োজাহাজ নিয়ে আকাশে উড্ডয়ন করলেন ইলেকট্রিক মিস্ত্রি জুলহাস মোল্লা। মঙ্গলবার সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনার চরে জেলা প্রশাসকসহ স্থানীয় উৎসুক জনতার সামনে জুলহাস তার নিজের হাতে তৈরি উড়োজাহাজ নিয়ে আকাশে উড্ডয়ন করে সবাইকে তাক লাগিয়ে দেন। জুলহাস মোল্লা জানান, তার বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়া গ্রাম। সেখানে ২০১৪ সালে জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে। অর্থাভাবে আর পড়ালেখা হয়নি। নদী ভাঙনের কারণে ঘর হারিয়ে বর্তমানে শিবালয় উপজেলার তেওতা গ্রামে তাদের বসবাস। ছয় ভাই দুই বোনের মধ্যে তিনি পঞ্চম। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে ঢাকায় কাজ করেন। তিনি জানান, গত চার বছর আগে হঠাৎ মাথায় আসে…
গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পরপরই নতুন দল গঠনে কাজ শুরু করে জাতীয় নাগরিক কমিটি। দল গঠনের পর ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। তাঁদের লক্ষ্য প্রাথমিকভাবে ১০০টি আসনে তরুণ নেতা তুলে আনা। এ লক্ষ্য পূরণে নতুন রাজনৈতিক দলে আছেন এমন নেতারা স্থানীয় পর্যায়ে নিয়মিত যাচ্ছেন এবং সভা-সমাবেশে অংশ নিয়ে স্থানীয় তরুণ ও যুবসমাজকে সংগঠিত করার চেষ্টা করছেন। এনিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দল ও সবচেয়ে বেশি জনসমর্থিত এবং তরুণের আকাঙ্ক্ষা রয়েছে সেই জায়গা থেকে আমরা ৩০০ আসনে ভোট…
গাজীপুরের শ্রীপুরে মিনিবাস থেকে অটোরিকশা চালককে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নিহতের স্বজন ও সহকর্মীরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন নিহতের স্বজনরা। এসময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। তাদের অভিযোগ, ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে তাকওয়া পরিবহনের একটি বাস থেকে রিটন মিয়া নামে এক অটোরিকশা চালককে ফেলে দিয়ে হত্যা করা হয়। বিক্ষোভকারীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও মহাসড়কে নিরাপদে যানচলাচলের দাবি জানান। সাড়ে ৩ ঘণ্টার অবরোধে মহাসড়কের দুদিকের অন্তত ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, অবরোধকারীদের নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।…
শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার (০৪ মার্চ) সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে এ কথা বলেন তিনি। এ সময় নাহিদ বলেন, পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তিনি বলেন, নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি। এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, নিবন্ধন নিতে শর্তাবলি পূরণ করে দ্রুত সময়ের মধ্যে আগাবো। গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে। এ সময়…
লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনার জেরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেছে বিক্ষোভকারীরা। রাজধানী ঢাকার লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে শারীরিক লাঞ্ছিতের ঘটনা ঘটে গত শনিবার। পরদিন সাংবাদিকরা ওই ঘটনার বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যতটুকু জেনেছি তারা (দুই তরুণী) নাকি সিগারেট খাচ্ছিল, কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল। তারা বাধা দেওয়ায়, তাদের ওপর চা ছুড়ে মেরেছিল।’ তিনি বলেন, ‘পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্য অপরাধ। তাই সবাইকে অনুরোধ করব, কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করে।’ স্বরাষ্ট্র উপদেষ্টার ওই বক্তব্যের প্রতিবাদে সোমবার ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে…