সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ের বোদায় চুরির অভিযোগে গণপিটুনিতে বৃদ্ধ নিহত

পঞ্চগড়ের বোদায় চুরির অভিযোগে গণপিটুনিতে বৃদ্ধ নিহত
Google পছন্দে যোগ করুন

পঞ্চগড়ের বোদায় চুরির অভিযোগে গণপিটুনিতে বৃদ্ধ নিহত

​নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় চুরির অভিযোগে নাজমুল হক ওরফে বিশারু (৬০) নামের এক বৃদ্ধ গণপিটুনিতে নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ​নিহত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হারিভাসা ইউনিয়নের দেবীজাদু প্রধান পাড়া এলাকার মৃত তাজিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া গ্রামের জ্যোতিষ চন্দ্রের বাড়িতে সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে দুই চোর। নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যাওয়ার সময় বাড়ির মালিক জ্যোতিষ টের পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয়দের হাতে হাতেনাতে ধরা পড়েন নাজমুল হক বিশারু। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।

​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. রোজোয়ানুল হক জানান, চুরি করে পালানোর সময় স্থানীয়রা তাকে আটক করে দেহ তল্লাশি করেন। এ সময় তার কাছে চোরাই স্বর্ণালংকার পাওয়া গেলে উত্তেজিত জনতা তাকে মারধর করে। সকালে পুলিশ খবর পেয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ​তিনি আরও জানান, নিহত ব্যক্তির কাছ থেকে এক জোড়া কানের দুল ও একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

Link Copied