সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত অসহায় মা, পাবনা সদর হাসপাতালে ভর্তির জন্য প্রয়োজন দুই লক্ষাধিক টাকা

বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত অসহায় মা, পাবনা সদর হাসপাতালে ভর্তির জন্য প্রয়োজন দুই লক্ষাধিক টাকা
বিস্তারিত লিংক কমেন্টস
Google পছন্দে যোগ করুন

পাবনার সুজানগর উপজেথানারলার আমিনপুর আহম্মদপুর গ্রামের মৃত আফতাব সরদারের স্ত্রী দুরারোগ্য ব্রেস্ট ক্যান্সারে (স্তন ক্যান্সার) আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন।

উন্নত চিকিৎসার জন্য আগামীকাল রোববার তাকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হবে। তবে এই চিকিৎসার জন্য দুই লক্ষাধিক টাকার প্রয়োজন, যা জোগাড় করা অসহায় পরিবারটির পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি এই মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে আগামীকাল রোববার তাকে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। সেখানে তার জরুরি পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসা শুরু করতে দুই লক্ষাধিক টাকার প্রয়োজন।

স্বামী মৃত আফতাব সরদারের মৃত্যুর পর পরিবারটি এমনিতেই চরম আর্থিক সংকটে রয়েছে। ইতোমধ্যে সহায়-সম্বল যা ছিল, তার সবটুকুই প্রাথমিক চিকিৎসার পেছনে ব্যয় হয়ে গেছে। এখন হাতে কোনো টাকা না থাকায় মায়ের চিকিৎসা চালিয়ে যাওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন সন্তানরা।

এমতাবস্থায়, মাকে বাঁচাতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও প্রবাসীদের কাছে জরুরি আর্থিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন তার ছোট ছেলে মুজাম্মেল সরদার। আপনাদের সামান্য সহযোগিতাই পারে একজন মায়ের প্রাণ বাঁচাতে।

সাহায্য পাঠানোর ও যোগাযোগের মাধ্যম:

সরাসরি যোগাযোগ ০১৩২২-৭৯৯৪৭৯ মুজাম্মেল সরদার, ভুক্তভোগীর ছোট ছেলে।

Link Copied