সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
Google পছন্দে যোগ করুন

ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- রাজ-২৯৪৩) ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী সোনাহাট দাখিল মাদরাসায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে মধ্যরাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে আনোয়ার হোসেন ৯৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাতেন পেয়েছেন ৮৬৮ ভোট। অন্যদিকে, সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক।

মোট ১৭টি পদের মধ্যে ৬টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং বাকি ১১টি পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ হাজার ৯০ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ হাজার ৮৫৩ জন ভোটার।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান, সহসভাপতি আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করেন সোনাহাট স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি আবুল হোসেন ব্যাপারী।

Link Copied