সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

খুলনায় ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

খুলনায় ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
Google পছন্দে যোগ করুন

মোঃ গোলাম কিবরিয়া , খুলনা:

খুলনার আড়ংঘাটা থানাধীন রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে মিঠুন সরকার (৩৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) খুলনার সাবেক ডুমুরিয়া থানা এলাকার বর্তমান আড়ংঘাটা থানাধীন রেলস্টেশন ও সলুয়া রেলক্রসিংয়ের মধ্যবর্তী স্থানে বেনাপোল থেকে মোংলাগামী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

নিহত মিঠুন সরকার আড়ংঘাটা থানার ৩ নম্বর ওয়ার্ডের কাওরাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত শিশির সরকারের ছেলে।

তবে কীভাবে তিনি ট্রেনের নিচে কাটা পড়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে জানানো হব

Link Copied