শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

নরসিংদীর শিবপুরে ইউপি সদস্য মনি মিয়া শেখ নিহতের অভিযোগ, এলাকায় উত্তেজনা।

নরসিংদীর শিবপুরে ইউপি সদস্য মনি মিয়া শেখ নিহতের অভিযোগ, এলাকায় উত্তেজনা।
Google পছন্দে যোগ করুন

নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনি মিয়া শেখ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (২৬ জুলাই) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে ইউনিয়নের পানিপাড়া এলাকার কামরুল ঠাকুরের বাড়ির কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত মনি মিয়া শেখের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতরভাবে আহত করা হয়। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই অথবা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্তরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নিহতের মৃত্যুর সঠিক কারণ, ঘটনার বিস্তারিত এবং আইনগত ব্যবস্থা সম্পর্কে পুলিশি বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

Link Copied