শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মণিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর, আহত দুই।

মণিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর, আহত দুই।
Google পছন্দে যোগ করুন

মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ

মণিরামপুর উপজেলার রোহিতা বাজারে ৫নভেম্বর (বৃহস্পতিবার) আনুমানিক সকাল ৮টার সময় দুইটি মটর সাইকেলের সংঘর্ষের সময় একটি মটর সাইকেলের ধাক্কায় রুহুল আমিন(৬৫) নামে এক পথচারী নিহত ও দুই মোটরসাইকেল চালক রিফাত এবং সামিনুর আহত হয়েছেন।

নিহত রুহুল আমিন উপজেলার রোহিতা ইউনিয়নের কোদলা পাড়া গ্রামের বাসিন্দা। আহত মোটরসাইকেল চালক রিফাত ও সামিনুর একই উপজেলার বাসিন্দা।স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ভান্ডারিয়ার দিকে থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় তার মধ্যে একটি মোটরসাইকেল রুহুল আমিনকে ধাক্কা দিলে তিনি ড্রেনের উপরে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।এ সময় তিনি রোহিতা বাজার এলাকায় পায়ে হেটে রাস্তা পার হচ্ছিলেন।

দুইটি মোটরসাইকেল সংঘর্ষের সময় চালকেরা রাস্তার উপর ছিটকে পড়লে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালে যাওয়ার পর রুহুল আমিনকে চিকিৎসক সকাল সাড়ে নয়টার দিকে মৃত বলে ঘোষনা করেন।চালকদের মধ্যে রিফাতের শারীরিক অবস্থা আশঙ্কা জনক হওয়ায় বর্তমানে তিনি খুলনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।আইনি প্রক্রিয়া শেষে, মাগরিব নামাজের পর রুহুল আমিনের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Link Copied