শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়

দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়
শেখ কামাল হোসেনের চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়
Google পছন্দে যোগ করুন

আবু বকর ছিদ্দিক নোয়াখালী উত্তর প্রতিনিধিঃ

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সোনাইমুড়ী উপজেলার সোনাপুর বাজার রোজিনা আমিন শপিং- কমপ্লেক্স মার্কেটে

আসন্ন ইউপি পরিষদ নির্বাচনকে সামনে রেখে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ কামাল হোসেনের নির্বাচনী প্রধান কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।

এই উপলক্ষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন, নির্বাচনী কার্যক্রমের সাফল্য এবং দেশ ও দশের কল্যাণ কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোনাপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

শুভ উদ্বোধন অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ কামাল হোসেন বলেন,

ঘুষ ও দুর্নীতি বন্ধ করে মাদকমুক্ত সমাজ গড়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। দল-মত নির্বিশেষে সোনাপুর ইউনিয়নের সব মানুষের সেবা করাই হবে আমার মূল লক্ষ্য। এবং ঘুষ, দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে আশাবাদ ব্যক্ত করেন।

Link Copied