বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবচরে প্রবীণ বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

মোঃ শামীম আহমেদ
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:০৩ pm
৩০
শিবচরে প্রবীণ বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

মোঃ শামীম আহমেদ, শিবচর উপজেলা প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান)-এর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪ টায় শিবচর বাজারের পৌর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ত্যাগী বিএনপি কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিবচর উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে মরহুমের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শিবচর পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক, সদস্য সচিব মো. সেলিম খান, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সাবেক কমিটির সদস্য ড. শাহাদাত হোসেন, হাজী আব্দুল মান্নান খান পৌর কমিউনিটি (পুলিশিংয়ের) সভাপতি, পৌর বিএনপির সদস্য ইব্রাহিম খা, মাদারীপুর জেলা তাঁতী দলের সদস্য সচিব শাহ আলম মাদবর এবং মাদারীপুর ওলামা দলের সদস্য সচিব হাফেজ কুতুবুদ্দিনসহ বিভিন্ন

পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শিবচর পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক বলেন, "শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান) ছিলেন দলের একজন প্রবীণ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। দলের প্রতি তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা ও রাজনৈতিক অবদান নেতাকর্মীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ রাজনৈতিক সহযোদ্ধাকে হারিয়েছি। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।"

শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল হান্নান মিয়া বলেন, "শহিদ চেয়ারম্যানের সঙ্গে আমাদের রাজনৈতিক পথচলা ও স্মৃতি দীর্ঘদিনের। তাঁর চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। দলের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।"

উপজেলা বিএনপির সাবেক কমিটির সদস্য ড. শাহাদাত হোসেন তাঁর বক্তব্যে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি কামনায় দোয়া করেন।

মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর পৌর বিএনপির সদস্য সচিব মো. সেলিম খান, হাজী আব্দুল মান্নান খান (সভাপতি, পৌর কমিউনিটি পুলিশিং), পৌর বিএনপির সদস্য ইব্রাহিম খা, মাদারীপুর জেলা তাঁতী দলের সদস্য সচিব শাহ আলম মাদবর এবং মাদারীপুর জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ কুতুবুদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুম শহিদুল ইসলামের রুহের মাগফিরাত, জীবন ও রাজনৈতিক চলার পথের ভুলত্রুটি ক্ষমা এবং পরিবার-পরিজনের ধৈর্য ধারণের তৌফিক কামনা করে দোয়া করা হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!