শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

দুর্গাপূজা উপলক্ষে মণিরামপুরে ৬১ হাজার ৮০০ কেজি চাল বিতরণ।

মোঃ জাহিদুর রহমান
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৫ pm
৬
দুর্গাপূজা উপলক্ষে মণিরামপুরে ৬১ হাজার ৮০০ কেজি চাল বিতরণ।

মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মণিরামপুর উপজেলার ১০৩টি পূজা মন্ডপে ৮অক্টোবর (বৃহস্পতিবার) সরকারী বরাদ্ধের চাল বিতরণ শুরু হয়েছে।সকাল দশটায় মণিরামপুর উপজেলা পরিষদ থেকে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। সরকারি বরাদ্ধ অনুযায়ী প্রতিটি পূজা মন্ডপে ৬০০ কেজি চাল দেয়া হয়।

বিভিন্ন পূজা মন্ডপে ৬১ হাজার ৮০০ কেজি চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মণিরামপুর উপজেলার আমির অধ্যাপক ফজলুল হক।এ সময় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় বড় উৎসব।

মণিরামপুরে সকল সনাতন ধর্মের লোকেরা যাহাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন সেজন্য সবার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।পূজা মন্ডপ গুলোতে সুন্দর পরিবেশে বজায় রেখে এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থেকে এবং সুসম্পর্ক বজায় রেখে সবাইকে সহযোগীতা করার আহ্বান জানান তিনি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!