শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পঞ্চগড়ের আটোয়ারীতে আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিতিশ চন্দ্র বর্মন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ pm
২৪
পঞ্চগড়ের আটোয়ারীতে আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপনী (১ম ধাপ)-২০২৬ উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় আটোয়ারী মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজ মাঠে আনসার ও ভিডিপি, পঞ্চগড় এবং জেলা পরিষদ, যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। এসময় প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজ, আটোয়ারী প্রশিক্ষণার্থী দল এবং শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, টুনিরহাট প্রশিক্ষণার্থী দল।

​অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট (আনসার ও ভিডিপি, পঞ্চগড়) জনাব মোহাম্মদ ফরিদ রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে

উপস্থিত ছিলেন বিকাশ রায়, উপ-সহকারী প্রকৌশলী জেলা পরিষদ পঞ্চগড়, মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজের অধ্যক্ষ জনাব কাজী মোঃ ফজলে বারী সহ উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো সানোয়ারুল আলম প্রশিক্ষিকা মোছা কাজী সাহেরা সহ স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন

​অনুষ্ঠানে বক্তারা প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং তাদের সার্বিক উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং পরে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন পরে চাম্পিয়ন মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজের হাতে নগদ ৫,০০০/ টাকা ও রানার আপ শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ

বিজয়ীদের হাতে ৩,০০০ টাকা এবং একটি করে গাছ তুলে দেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!