বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কুমারখালীতে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ সৎ নানার বিরুদ্ধে

মোঃ লিটন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৯ am
৬
কুমারখালীতে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ সৎ নানার বিরুদ্ধে
ছবি: কুমারখালী থানা চত্তর থেকে তোলা

কুষ্টিয়ার কুমারখালীতে ১৪ বছর বয়সী এক শিশুকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ নানার বিরুদ্ধে। সম্প্রতি ধর্ষণের ঘটনা এবং শিশুটি প্রায় ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত সৎ নানা রইচ উদ্দিনকে স্থানীয়রা আটক করে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি কৌশলে পালিয়ে যান।

এ ঘটনায় শিশুটির মামা কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

অভিযুক্ত রইচ উদ্দিন (৫৫) উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা প্রায় ১০ বছর আগে মারা যান। পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। শিশুটির সৎ মা অভিযুক্ত রইচ উদ্দিনের মেয়ে। প্রায় এক বছর আগে শিশুটির সৎ মা তার এক স্বজনকে নিয়ে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে শিশুটির বাবা তাকে মাদ্রাসা থেকে এনে অভিযুক্ত রইচ উদ্দিনের বাড়িতে রেখে যান। ওই সময় বাড়িতে সৎ মা না থাকার সুযোগে রইচ উদ্দিন শিশুটিকে নিজ বসতঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এরপর বিভিন্ন সময়ে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এজাহার সূত্রে আরও জানা যায়, প্রায় দুই মাস আগে ইউপি সদস্য ও স্থানীয় লোকজনদের উপস্থিতিতে এক ধাত্রীর মাধ্যমে কিট পরীক্ষায় শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানা যায়। বিষয়টি জানার পর অভিযুক্তের স্ত্রী শিশুটিকে চুপ থাকতে বলেন এবং বিভিন্ন ওষুধ খাওয়ানোর মাধ্যমে গর্ভধারণের আলামত নষ্টের চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

পরবর্তীতে গত ৫ অক্টোবর শিশুটি তার চাচাকে বিস্তারিত জানালে পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি সম্পর্কে জানতে পারেন। পরদিন ৬ অক্টোবর সকালে বিষয়টি এলাকায় জানাজানি হলে বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত রইচ উদ্দিনকে আটক করে পুলিশে খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কৌশলে পালিয়ে যান তিনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, হত্যার হুমকি দিয়ে ১৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় শিশুটির মামা থানায় এজাহার দায়ের করেছেন। ইতোমধ্যে মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!