খুলনা প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় পুলিশি অভিযানে ৪৫ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ৫ অক্টোবর মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে আটক করে ডুমুরিয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় মাগুরখালী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম হাওলাদার ও তাঁর সঙ্গীয় ফোর্স এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাগুরখালী গ্রামের তালতলা ব্রিজের পূর্ব পাশের তিন রাস্তার মোড়ে পাকা সড়কের ওপর থেকে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।