বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে এস্কাফ সিরাপসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালিউল্লাহ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:১৫ pm
৭
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে এস্কাফ সিরাপসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ এক যুবককে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন এলাকায় মনাকষা বিওপি’র একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।

আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের মোঃ আব্দুল লতিফের ছেলে মোঃ ইউসুফ আলী (২৪)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা গ্রাম এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশায় তল্লাশি চালায় বিজিবি’র টহলদল। এ সময় ইউসুফ আলীর সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ভেতরে কৌশলে লুকানো অবস্থায় ৬৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার ২০০ টাকা।

আটককৃত আসামি ও উদ্ধারকৃত এস্কাফ সিরাপ পরবর্তী আইনি ব্যবস্থার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ ও মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবি’র কঠোর নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!