নওগাঁ নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি মোঃ নাহিদুল ইসলাম
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নিয়ামতপুর উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং ভবিষ্যতে সংগঠনকে আরও কার্যকরভাবে পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মান্নান-এর সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়। এতে সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সায়েম-সহ অন্যান্য নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন,সহ-সভাপতি: মোঃ শামীম পারভেজ,সদস্যবৃন্দ: মোঃ শামীম, নাহিদ, মুক্তা খাতুন, শাহানা খাতুন, মরিয়ম খাতুন, ইব্রাহিম, আরিফুল, সাগর, রুবেল ইসলাম, শাহরিয়ার ও শ্যামলী রানী।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখা জরুরি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং সাধারণ মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকল সদস্যকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি নিয়মিত সভা, সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি এবং সদস্যদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নিয়ামতপুর শাখাকে আরও সুসংগঠিত করার বিষয়ে উপস্থিত সদস্যরা ঐকমত্য পোষণ করেন।সভা শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন, সকল সদস্যের পেশাগত সফলতা এবং ভবিষ্যৎ কার্যক্রমের সার্বিক কামনায় অনুষ্ঠানটি শেষ করা হয়।