শ্রমিকদের অধিকার রক্ষায় অবস্থান কর্মসূচি, নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার
গাজীপুর থেকে রিপোর্টার মোঃ
মহিন উদ্দিন এর তথ্য চিত্রে
গাজীপুর সদর উপজেলা ভাওয়াল ইউনিয়ন আজ অদ্য বিকাল চার ঘটিকায় বাঘের বাজার হাইওয়ে রোডে কর্মসূচি
গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু স্যারের নির্দেশনায় এবং গাজীপুর সদর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আলহাজ্ব আবুবকর ছিদ্দিক ভাইয়ের উপস্থিতিতে সাধারণ শ্রমিকদের অধিকার রক্ষা, শিল্পকারখানা ধ্বংসের অপচেষ্টা প্রতিহত এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে একটি অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা বলেন, সাধারণ শ্রমিকদের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র, শিল্পকারখানায় অস্থিতিশীলতা সৃষ্টি এবং দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
বক্তারা আরও বলেন, “শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলে দেশ এগিয়ে যাবে।” তাই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।
তারা ন্যায়, শান্তি ও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ভবিষ্যতেও তাদের এই দৃঢ় অবস্থান ও আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।