মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

দুর্গম পার্বত্য অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের সেনাপ্রধান, পরিদর্শন করলেন বাঘাইহাট সেনা জোন।

দুর্গম পার্বত্য অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের সেনাপ্রধান, পরিদর্শন করলেন বাঘাইহাট সেনা জোন।
Google পছন্দে যোগ করুন

রাঙ্গামাটি-বাঘাইছড়ি সাজেক, বাঘাইহাট সেনা জোন পরিদর্শন করেন সেনাপ্রধান,আজ ২৯ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার): দুর্গম পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প পরিদর্শনের লক্ষ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নে গমন করেন। এ সময় তিনি খাগড়াছড়ি রিজিয়নে বাঘাইহাট জোনের সেনা ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দায়িত্ব পালনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সেনাসদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করেন। পাশাপাশি, তিনি সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত কর্তব্য পালন অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।

সফরকালে, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ; জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

Link Copied