বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

টঙ্গীতে এতিম শিশুদের সঙ্গে দুপুরের খাবার খেল আলোকিত গাজীপুর মানবিক সংগঠন

মোঃ ফরিদ হোসেন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৫ pm
৭
টঙ্গীতে এতিম শিশুদের সঙ্গে দুপুরের খাবার খেল আলোকিত গাজীপুর মানবিক সংগঠন

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর মরকুন এলাকায় মাদ্রাসাতুল মদিনার এতিম শিশুদের সঙ্গে দুপুরের খাবার খেয়ে আনন্দ ভাগাভাগি করেছেন আলোকিত গাজীপুর মানবিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সংগঠনটির উদ্যোগে এ মানবিক আয়োজন করা হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন আলোকিত গাজীপুর মানবিক সংগঠনের উপদেষ্টা মাসুম রানা, সভাপতি মোস্তাকিম খান, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম এ ফরিদ, জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান সুমন আহমেদ, সহ-সভাপতি নুরুজ্জামান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ সরকার, আলী শিকদার, রেজাউল কবির রাজিব, হানিফ হোসেন ও সহিদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ এতিম শিশুদের সঙ্গে একত্রে দুপুরের খাবার খান এবং তাদের সঙ্গে আনন্দঘন সময় কাটান। এ আয়োজনের মধ্য দিয়ে শিশুদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা হয়।

এ সময় মাদ্রাসাতুল মদিনা মসজিদের ইমাম ও খতিব মুফতি তানবীর আল মাহমুদি এ ধরনের মানবিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করা সবার নৈতিক দায়িত্ব। শিশুদের মুখে হাসি ফোটাতে তাঁরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখতে চান।

সংশ্লিষ্টরা মনে করেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে এতিম ও অসহায় শিশুদের জীবনমান উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। সম্মিলিত উদ্যোগ ও মানবিক সহযোগিতার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলা যেতে পারে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!