শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

​বাঘাইহাট জোনের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে ৩টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান

মোহাম্মদ দুলাল হোসেন রাঙ্গামাটি বাঘাইছরি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ pm
২২
​বাঘাইহাট জোনের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে ৩টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান

কে এম দুলাল হোসেন রাঙ্গামাটি বাঘাইছড়ি প্রতিনিধি

​

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত বাঘাইহাট জোনের উদ্যোগে স্থানীয় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

​সম্প্রতি বাঘাইহাট জোনের অধীনস্থ বাঘাইহাট শ্রী শ্রী কৃষ্ণ মন্দির, মাসালং শিব মন্দির এবং করেঙ্গাতলী শ্রী শ্রী হরি মন্দিরের পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করে জোন কর্তৃপক্ষ।

​পরিদর্শনকালে বাঘাইহাট জোনের টু-আইসি মেজর মোঃ সালমান সিদ্দিক, পিএসসি, মেজর নাহিদ বিন হাফিজ এবং ক্যাপ্টেন কে এম সালাউদ্দিন মূসা উপস্থিত ছিলেন।

​পরিদর্শনকালে মন্দির পরিচালনা কমিটির সদস্যরা সেনাবাহিনীর গ্রহণ করা নিরাপত্তা তদারকিতে সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেন। একই সাথে আসন্ন শারদীয় দুর্গাপূজার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জোন কর্মকর্তাদের আমন্ত্রণ জানান।

​এরই ধারাবাহিকতায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা আয়োজনের সুবিধার্থে বাঘাইহাট জোনের পক্ষ থেকে উল্লিখিত তিনটি পূজা মণ্ডপ পরিচালন কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

​পার্বত্য এলাকায় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। জোন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, সকল সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উদযাপনে সহযোগিতা এবং এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!