বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গলাচিপায় ১৩৫ লিটার মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক।

মোঃ সুমন খান.মাল্টিমিডিয়া রিপোর্টার. গলাচিপা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ pm
১০
গলাচিপায় ১৩৫ লিটার মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক।

পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাঁজাসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। রবিবার বিকাল সাড়ে পাঁচটায়

গলাচিপা থানার এসআই মো.আ.হাকিমের নেতৃত্বে এএসআই মো. রুবেল হাওলাদার, এএসআই মো.মিজানুর রহমান, এএসআই হাইসহ সঙ্গীয় ফোর্স পানপট্টি ইউনিয়নের গ্রামর্দ্দন পূর্ব পানপট্টি এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় .মো রাব্বি মীর থেকে ১০ গ্রাম গাঁজা এবং তার পিতা মো. আল আমিন মীর এর বসতঘরসংলগ্ন পুকুরপাড়ের দক্ষিণ পাশ থেকে ১৩৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় পুলিশ পিতা-পুত্র দুজনকেই আটক করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটকরা দীর্ঘদিন ধরে কাঁচামাল সংগ্রহ করে চোলাই মদ তৈরি করে খুচরা ও পাইকারি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ সাংবাদিকদের জানান

রাব্বি মীর এবং তার পিতা মো. আল আমিন মীর এর বসতঘরসংলগ্ন পুকুরপাড়ের দক্ষিণ পাশ থেকে ১৩৫ লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশ পিতা-পুত্র দুজনকেই আটক করে। তারা দীর্ঘদিন ধরে কাঁচামাল সংগ্রহ করে চোলাই মদ তৈরি করে খুচরা ও পাইকারি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে আসছে। সব আইনি প্রক্রিয়া শেষে আসামিদেরকে জেল হাজতে পাঠানো হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!