মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

রাণীনগরে খালে গোসল করতে নেমে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

আব্দুল্লাহ আল মাহীদ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ pm
১৩৯
রাণীনগরে খালে গোসল করতে নেমে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

নওগাঁর রাণীনগরে খালের পানিতে সাঁতার শিখতে খালের পানিতে নেমে মো. ফাইসাল (১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার কাশিমপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাইসাল ওই এলাকার মো. সাহেব আলীর ছেলে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, নিহত ফাইসাল সাঁতার জানত না। সাঁতার শেখার উদ্দেশ্যে সে মাঝেমধ্যে বাড়ির পাশের খালে গোসল করতে নামত। সোমবার দুপুরেও সাঁতার শেখা ও গোসল করার জন্য খালে নামার পর পানিতে ডুবে যায় সে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফাইসালের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া মণ্ডল বলেন, প্রাথমিকভাবে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!