মোঃ হেলাল উদ্দিন,পানছড়ি প্রতিনিধিঃ
পানছড়ি উপজেলায় আওয়ামিলীগ সন্ত্রাসী ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর ২০২৬ রোজ রবিবার বিকাল ৫ ঘটিকার সময় পানছড়ি উপজেলা বিএনপি দলীয় কার্যালয় হইতে মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জিয়া স্কোয়ারে পথ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি জনাব, মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী ও যুগ্ন সাধারন সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক মন্ডলী ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।