সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ডেমরায় গোপন বৈঠক: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

মোঃ কামরুল হাসান পলাশ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ pm
২২০
ডেমরায় গোপন বৈঠক: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

রাজধানীর ডেমরার ৭০ নং ওয়ার্ডে একটি বাড়িতে সরকারবিরোধী গোপন মিটিং করার সময় নিষিদ্ধ ছাত্রলীগ এবং যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়। আজ ২৭ সেপ্টেম্বর, রবিবার সকাল ১১টার সময় তাদেরকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ৭০ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, ৭০ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম এবং ডেমরা থানা ছাত্রলীগের নেতা রাতুল ইসলাম।

আইন-শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, ডেমরায় নাশকতার উদ্দেশ্যে একটি বাড়িতে তারা গোপন মিটিং করছিলেন। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তারা ডেমরায় একটি বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছেন বলেও জানা যায়।

ডেমরা সাবেক যুবলীগ নেতা মাহমুদুল ইসলাম পলিন আর ম্যানেজার শাহিনের মাধ্যমে ডেমরা জটিকা মিছিলের অর্থায়ন করতেন বলেও জানা যায়। পলিন বিদেশে পলাতক থাকলেও তার ম্যানেজার শাহিন ডেমরা, যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন স্থানে জটিকা মিছিলের অর্থায়ন করছে।

পরবর্তীতে আইনি কার্যক্রম পরিচালনার জন্য তাদের কিছুক্ষণের মধ্যে কোর্টে প্রেরণ করা হবে বলে জানা যায়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!