সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আশুলিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ am
৭
আশুলিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সকালে আশুলিয়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি আশুলিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়া বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও কথিত বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের নিরাপত্তা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব।

এছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিম মোঃ নাজমুল হোসেন, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম সরকার, আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মেহেদী হাসান আজাদ, আশুলিয়া থানা যুবদল নেতা জাহিদ হাসান বিকাশ এবং আশুলিয়া থানা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রিপন সিকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল শেষে আশুলিয়া বাজার এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। তারা বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের নামে কোনো ধরনের সহিংসতা, সন্ত্রাস ও নৈরাজ্য জনগণ মেনে নেবে না।

বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আশুলিয়ার বিভিন্ন সড়কে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। মিছিল চলাকালে সড়কের স্বাভাবিক যান চলাচলে সাময়িক প্রভাব পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিএনপি নেতাকর্মীরা জানান, দেশের মানুষের নিরাপত্তা, গণতান্ত্রিক পরিবেশ এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করার দাবিতে তাদের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!