মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগ তুলে ২৫সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ঘটিকার সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
মণিরামপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ মাথা বাসস্টান্ডে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশের শান্তি স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। একইসঙ্গে তারা কথিত পরিকল্পিত সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদ জানান।
কর্মসূচিতে উপজেলা ও পৌর যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা কর্মীরা অংশ নেন।নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের স্লোগানে মনিরামপুর বাজার উত্তাল হয়ে ওঠে।বক্তারা আরও বলেন,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের মাধ্যমে আমরা পরিষ্কার বলতে চাই মনিরামপুরে কোনভাবে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকান্ড নৈরাজ্য দ্বারা দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে তার উচিত শিক্ষা দেওয়া হবে।
উক্ত কর্মসূচিতে উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী,উপজেলা বিএনপি সদস্য ফিরোজ বিশ্বাস,পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল গাজী, সাধারণ সম্পাদক মাসুদ, বিল্লাল হোসেন সহ অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।