শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শরীয়তপুর জেলা যুবদলের আনন্দ মিছিল রালি আয়োজন করা হয়েছে

মোঃ রতন মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ pm
৪২
শরীয়তপুর জেলা যুবদলের আনন্দ মিছিল রালি আয়োজন করা হয়েছে

শরীয়তপুরে নবগঠিত যুবদলের আনন্দ মিছিল, চৌরঙ্গী মোড়ে সমাবেশ

শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ রতন মোল্লা

শরীয়তপুর জেলা যুবদলের নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেলা যুবদলের নবগঠিত কমিটির উদ্যোগে আয়োজিত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ সাঈদ আহমেদ আসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সরদার এ কে এম নাসির উদ্দিন কালু, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি মোঃ কর্নেল ফয়সাল,। কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মোঃ জব্বার খান, জেলা যুবদলের সভাপতি মোঃ. জামাল উদ্দিন বিদ্যুৎ, সিনিয়র সহসভাপতি মোঃ লিয়াকত হোসেন, অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক জেলা যুবদল ও ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক বাদল । এবং সাংগঠনিক সম্পাদক মোঃ. আতিকুর রহমান আতিক মোল্লা।

এ ছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব হোসেন তালুকদার, সহসভাপতি মোঃ. মান্নান মাদবর ও মোঃ আবুল হোসেন, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব মোর্শেদ টিপু মাদবর এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম আমান মাদবরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর শরীয়তপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে জামাল উদ্দিন বিদ্যুৎকে সভাপতি, লিয়াকত হোসেনকে সিনিয়র সহসভাপতি, অ্যাডভোকেট নজরুল ইসলাম মৃধাকে সাধারণ সম্পাদক, নাজমুল হক বাদলকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং আতিকুর রহমান আতিক মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!