বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ২ ফার্মেসিকে জরিমানা

মোঃ আলমগীর হোসাইন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ pm
৩৭
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ২ ফার্মেসিকে জরিমানা

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে অপরিচ্ছন্ন পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বালিজুড়ী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।

অভিযানকালে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক রনী চন্দ্র গোপ এবং মাদারগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশে ওষুধ বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার ও ওষুধ আইনে পপুলার ফার্মেসিকে ৫ হাজার টাকা ও বন্ধু ফার্মেসিকে ১০ হাজার টাকা। দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানের সময় বাজারের অন্যান্য ফার্মেসিতেও ওষুধের সংরক্ষণ ব্যবস্থা, মেয়াদ, লাইসেন্স ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। একই সঙ্গে ফার্মেসি মালিকদের অনুমোদিত ওষুধ বিক্রি এবং প্রচলিত আইন ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সুমন চৌধুরী জানান, "অপরিচ্ছন্ন পরিবেশ ও ওষুধের মেয়াদ না থাকাসহ বেশ কিছু অসংগতির কারণে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এবং ওষুধের গুণগত মান বজায় রাখতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!