বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ

আর এ লায়ন সরকার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ pm
১০
নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ
ভুক্তভোগী

নরসিংদী শহরের বাজের মোড় এলাকার কেরুর মদের দোকানে কর্মরত রাব্বি নামে এক যুবক গুরুতর দগ্ধ হয়েছেন। পরিবারের অভিযোগ, তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

রাব্বি নরসিংদী শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনির হোসেনের ছেলে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাব্বির বাবা মনিরের দাবি, মদের দোকানে বাকি মদ না দেওয়াকে কেন্দ্র করেই তার ছেলের ওপর এ ঘটনা ঘটানো হয়েছে। তবে এ দাবির সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ এ আর এম আল মামুন জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে পুলিশের তদন্তের পরই বিস্তারিত তথ্য জানা যাবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!