ঠাকুরগাঁও হরিপুর উপজেলা গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিভিন্ন সামগ্রিক বিতরণ করা হয়েছে। সোমবার ২১ শে সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর।
হরিপুর উপজেলার ছয়টি ইউনিয়নে গ্রাম পুলিশদের মাঝে টি শার্ট,শার্ট, বাঁশি, লাইটার জুতা ও চামড়ার বেল্ট সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার চন্দন কর বলেন গ্রাম পুলিশ স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিভিন্ন সরকারি দপ্তরে তথ্য পৌঁছে দেওয়া,অপরাধ প্রতিরোধে সহযোগিতা করা,এবং ইউনিয়ন পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম কে ভূমিকা গুরুত্বপূর্ণ রেখেছেন গ্রাম পুলিশ সদস্যরা।
তিনি আরো বলেন, গ্রাম পুলিশ সদস্যদের নিজ নিজ দায়িত্ব সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে হবে। জনগণের সঙ্গে ভালো আচরণ করে স্থানীয় পর্যায়ে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করার আহ্বান জানান হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর।