মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেন্দিগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান পরিষ্কার হলো স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা।

মোঃ সৌরভ হোসেন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ pm
মেহেন্দিগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান পরিষ্কার হলো স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা।

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশালের মেহেন্দিগঞ্জে স্বেচ্ছায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন তারা।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক মো. সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আরজু সিকদার, মেহেন্দিগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম মামুন মিয়াজী এবং সদস্য সচিব আমজাদ হোসেন।

এ সময় উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

আয়োজকরা জানান, জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!