শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

শরীয়তপুর জেলা যুবদলের নব নির্বাচিত ৫ সদস্যর আংশিক কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা যুবদলের নব নির্বাচিত ৫ সদস্যর আংশিক কমিটি ঘোষণা
Google পছন্দে যোগ করুন

শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ রতন মোল্লা

শরীয়তপুর জেলা যুবদলের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মোঃ জামাল উদ্দিন বিদ্যুৎ কে সভাপতি, মোঃ লিয়াকত হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম মৃধাকে সাধারণ সম্পাদক, মোঃ নাজমুল হক বাদলকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোঃ আতিকুর রহমান আতিক মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

নবগঠিত এই আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে শরীয়তপুর জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো।

কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Link Copied