রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বহুল প্রতীক্ষিত জাতীয় ছাত্রশক্তির বাঙ্গরা উপজেলা কমিটি ঘোষণা

মো জিহাদ সরকার
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ am
৫৯
    বহুল প্রতীক্ষিত জাতীয় ছাত্রশক্তির বাঙ্গরা উপজেলা কমিটি ঘোষণা
জাতীয় ছাত্রশক্তির নবগঠিত বাঙ্গরা উপজেলা শাখা কমিটিতে আহ্বায়ক ইমতিয়াজ, সদস্য সচিব আশ্রাফুল ইসলাম

ছাত্রশক্তির বাঙ্গরা উপজেলা শাখার আগামী এক বছরের জন্য ১৪৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. ইমতিয়াজ আহমেদকে আহ্বায়ক এবং আশ্রাফুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা উত্তর জেলা শাখার আহ্বায়ক মাহমুদুল হাসান ও সদস্য সচিব ইব্রাহীম খলিল নবগঠিত এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মেহেদি হাসান ও মো. মারুফ হাসান। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন নাদিম হাছান রিমন। মোট ১৪৬ জনকে বিভিন্ন পদে রেখে কমিটিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সদস্য সচিব আশ্রাফুল ইসলাম বলেন, ‘শিক্ষা, ঐক্য ও মুক্তি’ স্লোগানকে ধারণ করে একটি সুন্দর ও আধুনিক বাঙ্গরা উপজেলা গঠনে তারা অবদান রাখতে চান। বাঙ্গরা উপজেলার শিক্ষার্থীদের জন্য নিরাপদ পড়াশোনার পরিবেশ তৈরি, শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা এবং মাদক নির্মূলে ভূমিকা রাখার কথাও জানান তিনি।

তিনি সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য দোয়া কামনা করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!