রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আশুলিয়ায় আওয়ামী লীগের নেতা গ্রেফতার

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ pm
২০৪
আশুলিয়ায় আওয়ামী লীগের নেতা গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তি আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গ্রেফতার ব্যক্তি মোঃ ফরহাদ ইসলাম (৩৬), আশুলিয়ার ভাদাইল এলাকার মৃত বেদন এর ছেলে।

ঢাকা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মোঃ মাসুদ আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, ১৮ সেপ্টেম্বর রাত ৬টা ১০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফরহাদ ইসলামকে গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার মোঃ ফরহাদ ইসলাম কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন শাখার সহ-সভাপতি হিসেবে পরিচিত। তাকে সন্ত্রাসবিরোধী আইন এবং বিস্ফোরক দ্রব্যাদি আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশের তথ্যের বরাত দিয়ে জানা গেছে, গ্রেফতার মোঃ ফরহাদ ইসলামের বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলাও রয়েছে। তবে ওই মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযানের পর মোঃ ফরহাদ ইসলামকে সংশ্লিষ্ট আইনে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!