শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাজীপুরে চার হাসপাতাল পরিদর্শনে সিভিল সার্জন

মোঃ মহিন উদ্দিন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ am
১২
গাজীপুরে চার হাসপাতাল পরিদর্শনে সিভিল সার্জন

লাইসেন্সবিহীন হাসপাতাল বন্ধের নির্দেশ, অন্যদেরও দেওয়া হলো বিভিন্ন নির্দেশনা

গাজীপুরের মনিপুর এলাকায় চারটি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) তিনি মনিপুর এলাকার ইবনে সিনা মডেল হাসপাতাল, এসকে হাসপাতাল, গ্যালাক্সি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং মনিপুর পপুলার হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ইবনে সিনা মডেল হাসপাতাল-এ প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকার বিষয়টি উঠে আসে। এ কারণে হাসপাতালটি বন্ধের নির্দেশনা দিয়ে নোটিশ টাঙিয়ে দেন সিভিল সার্জন। তবে ওই সময় হাসপাতালে চারজন গুরুতর রোগী ভর্তি থাকায় তাৎক্ষণিকভাবে হাসপাতালটি বন্ধ করা হয়নি। একই সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকদের ওই হাসপাতালে চেম্বার না করার জন্য নির্দেশ দেওয়া হয়।

পরে এসকে হাসপাতাল পরিদর্শন করেন সিভিল সার্জন। পরিদর্শনে হাসপাতালটির প্রয়োজনীয় লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র থাকার বিষয়টি পাওয়া গেলেও জায়গার স্বল্পতার কারণে যথাযথভাবে সেবা কার্যক্রম পরিচালনা করা কঠিন হচ্ছে বলে অভিমত প্রকাশ করেন তিনি।

এরপর গ্যালাক্সি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও মনিপুর পপুলার হাসপাতাল পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে প্রতিষ্ঠান দুটির লাইসেন্সসহ প্রয়োজনীয় ডকুমেন্ট থাকার বিষয়টি দেখা হয়।

তবে গ্যালাক্সি হাসপাতালে জেনারেল ওয়ার্ড না থাকায় সেখানে পুরুষ ও নারী রোগীদের জন্য পৃথক জেনারেল ওয়ার্ড রাখার নির্দেশনা দেন সিভিল সার্জন।

পরিদর্শনকালে সিভিল সার্জনের সঙ্গে ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের প্রধান অফিস সহকারী ইখতিয়ার উদ্দিন, ডিস্ট্রিক্ট স্যানিটারি ইন্সপেক্টর শাহীনুর ইসলাম এবং পরিসংখ্যানবিদ আমানুল্লাহ।

সিভিল সার্জনের এই পরিদর্শনের মাধ্যমে গাজীপুরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র এবং রোগীদের সেবার মান ও অবকাঠামোগত সক্ষমতা যাচাইয়ের বিষয়টি সামনে এসেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!