বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কসবা কুটি কালামুড়ীয়া মহাসড়কের পাশে বালু রেখে বায়ুদূষণ, ৩ জনকে আড়াই লাখ টাকা জরিমানা

মোঃ উজ্জ্বল মিয়া কসবা উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ pm
৬২
কসবা কুটি কালামুড়ীয়া মহাসড়কের পাশে বালু রেখে বায়ুদূষণ, ৩ জনকে আড়াই লাখ টাকা জরিমানা
অভিযানের

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে বালু স্তুপ করে রেখে বায়ুদূষণ ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে তিন ব্যক্তিকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালামুড়িয়া, কুটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মহাসড়ক সংলগ্ন এলাকায় বালু রেখে বায়ুদূষণ ও মহাসড়কে চলাচলকারী মানুষের ভোগান্তি সৃষ্টির অপরাধে মো. আনোয়ার (৪০), মো. জসীমউদ্দিন (৪২) ও মো. হানিফ (৩৮)-কে পৃথক তিনটি মামলায় মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এ সময় নতুন করে মহাসড়কের পাশে বালুর স্তুপ না করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বর্তমানে স্তুপ করে রাখা বালু আগামী ১৫ দিনের মধ্যে সরিয়ে কৃষিজমি উন্মুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন কসবার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ দূষণ রোধ এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!