শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

উখিয়া প্রেসক্লাবের নতুন কমিটির শপথ ও নবীন বরণ: সাংবাদিকদের পেশাগত ঐক্য বজায় রাখার আহ্বান

মো গিয়াস উদ্দীন
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ pm
৫৬
উখিয়া প্রেসক্লাবের নতুন কমিটির শপথ ও নবীন বরণ: সাংবাদিকদের পেশাগত ঐক্য বজায় রাখার আহ্বান
অতিথি ও নির্বাচিত কার্য নির্বাহী কমিটির সদস্যরা

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সরোয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল এবং কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উখিয়া প্রেসক্লাবের নির্বাচন কমিশনার মমতাজ উদ্দিন বাহারী।

প্রধান নির্বাচন কমিশনার নুরুল ইসলাম হেলালী নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার জাহান চৌধুরী বলেন, "সংবাদপত্র ও সাংবাদিকতা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ঐক্য ও দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি।" নতুন নেতৃত্ব সাংবাদিকদের কল্যাণে কাজ করার পাশাপাশি জনস্বার্থে আরও শক্তিশালী ও বস্তুনিষ্ঠ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের আঞ্চলিক অফিস প্রধান শামসুল হক শারেক, এনটিভির জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু এবং উখিয়া প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ও আইন উপদেষ্টা কমিটির সদস্য জসিম উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য দেন নবনির্বাচিত কমিটির সভাপতি সাইফুর রহিম শাহীন, সাধারণ সম্পাদক ফারুখ আহমদ, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নুরুল আমিন সিদ্দিকী, সাবেক সহসভাপতি গফুর মিয়া চৌধুরী ও কার্যনির্বাহী সদস্য আমানুল হক বাবুল। এ সময় নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি কমরুদ্দিন মুকুল, সহসভাপতি এ এইচ সেলিম উল্লাহসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে উখিয়া প্রেসক্লাবের নবীন সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। নবীন সদস্যরা হলেন — পলাশ বড়ুয়া, শহিদুল ইসলাম, নিশান, ইফতেখার, শাহেদ হোছাইন মুবিন, নবী হোছাইন, ইমরান আল মাহমুদ ও সালাহ উদ্দিন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!