কে এম দুলাল হোসেন (রাঙ্গামাটি,বাঘাইছড়ি) প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য সুপর্ণদেব বর্মন সাজেক সফরকালে বাঘাইহাট বাজারে সংক্ষিপ্ত পথসভা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। সফরকালে তিনি বাঘাইহাট বাজার বিএনপি পার্টি অফিসে কিছু সময় অতিবাহিত করেন এবং স্থানীয় কর্মকাণ্ড নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সফরসূচির অংশ হিসেবে বাঘাইহাট বাজারে পৌঁছালে স্থানীয় বাঘাইহাট বাজার কমিটির পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য সুপর্ণদেব বর্মনকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।
পরবর্তীতে বিএনপি পার্টি অফিসে আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন এবং সাজেক ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
বক্তব্যে সুপর্ণদেব বর্মন অঞ্চলের সার্বিক উন্নয়ন, শান্তি-সংহতি বজায় রাখা এবং এলাকার জনকল্যাণমুখী কর্মকাণ্ডে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। স্থানীয় নেতৃবৃন্দও এলাকার সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে জেলা পরিষদের সার্বিক সহযোগিতা কামনা করেন।