শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাজীপুরে ‘নো হর্ন’ সচেতনতামূলক র‍্যালি ও গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

মোঃ ফরিদ হোসেন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ am
১৪
গাজীপুরে ‘নো হর্ন’ সচেতনতামূলক র‍্যালি ও গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি | মোঃ ফরিদ হোসেন

অকারণে হর্ন বাজিয়ে শব্দদূষণ রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে এক গুরুত্বপূর্ণ সভা ও ‘নো হর্ন’ মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৯ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) বেলা ১১:৩০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুম ‘ভাওয়াল সম্মেলন কেন্দ্র’-এ জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক), গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) এবং বিভিন্ন সরকারি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় অকারণে যানবাহনের হর্ন বাজানো বন্ধ, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সচেতনতার মাধ্যমে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, অপ্রয়োজনীয় হর্ন বাজানো বর্তমানে একটি উদ্বেগজনক সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শব্দদূষণের ফলে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এ বিষয়ে গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি আইন প্রয়োগের ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় উল্লেখ করা হয় যে, মাননীয় প্রধানমন্ত্রী শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং অকারণে হর্ন বাজানো বন্ধের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেছেন। তাঁর নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল বিভাগকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে হরিণাল বাজার পর্যন্ত একটি বর্ণাঢ্য ‘নো হর্ন’ মোটরসাইকেল র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচির সংবাদ সংগ্রহ করেন।

অংশগ্রহণকারীরা ‘নো হর্ন’ বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন এবং অপ্রয়োজনীয় হর্ন বাজানো থেকে বিরত থাকার আহ্বান জানান। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শব্দদূষণ কমাতে এবং জনসাধারণের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!