বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে সার ডিলার ও বিক্রয় গুদাম পরিদর্শনে ইউএনও

মোঃএমরুল ইসলাম
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ am
৬০
মনোহরদীতে সার ডিলার ও বিক্রয় গুদাম পরিদর্শনে ইউএনও

নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ

কৃষকদের কাছে সময়মতো ও সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত এবং কৃত্রিম সংকট রোধে নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন সার ডিলার ও বিক্রয় গুদাম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।

সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি মনোহরদী পৌরসভা, চালাকচর ও কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন সার ডিলার ও বিক্রয় গুদাম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ইউএনও সার মজুতের পরিমাণ, বিক্রয় কার্যক্রম এবং সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি ও সরবরাহের বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি, নিয়ম অনুযায়ী মজুত সংরক্ষণ এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার সরবরাহের নির্দেশনা দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষকদের স্বার্থে সার সরবরাহ ও বিক্রয় কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধভাবে সার মজুত কিংবা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের এমন তদারকিতে সার সরবরাহ ও বিক্রয় ব্যবস্থায় শৃঙ্খলা বজায় থাকবে এবং কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

পরিদর্শনকালে উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তারসহ দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!