বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শরীয়তপুর ৪৮ তম বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সভা

মোঃ রতন মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ am
৫৫
শরীয়তপুর ৪৮ তম বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সভা

শরীয়তপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা ও র‌্যালি

শরীয়তপুর জেলা প্রতিনিধি: মোঃ রতন মোল্লা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাইদ আহাম্মেদ আসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসির উদ্দিন কালু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি শাহ আব্দুস সালাম,। মোঃ জাহাঙ্গীর আলম কাসেম সহ সভাপতি জেলা বিএনপি। মোঃ মান্নান মাদবর সহ সভাপতি জেলা বিএনপি মোঃ মোফাজ্জেল ফকির সহ সভাপতি জেলা বিএনপি । মোঃ আবুল সরদার সহ সভাপতি জেলা বিএনপি। মোঃ বিএম হারুনের রশীদ সহ সভাপতি জেলা বিএনপি । মোঃ আব্দুল জব্বার খান সহ-সভাপতি কেন্দ্রীয় যুবদল । মোঃ দুলাল খান যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি । মোঃ মহিউদ্দিন বাদল যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি।মোঃ মাহাবুব তালুকদার সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি মোঃ টিপু মাদবর সাবেক চেয়ারম্যান তুলাসা ইউনিয়ন । জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন বিদ্যুৎ, জেলা যুবদলের সাবেক ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক মোল্লা।জেলা ছাত্রদলের সভাপতি . জাকির হোসেন হাওলাদার । মোঃ সোহেল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদ মোঃ আমান মাদবর। সভাপতি স্বেচ্ছাসেবক দল

এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং গণতান্ত্রিক আন্দোলনে দলটির ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!