রাজধানীর আইডিয়াল ল কলেজে আজ শুক্রবার শিক্ষার্থীদের আইনি দক্ষতা ও তাত্ত্বিক জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ চর্চার অন্যতম মাধ্যম 'মুট কোর্ট' কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কাল্পনিক আদালতের আবহ তৈরি করে শিক্ষার্থীদের বাস্তবিক বিচারিক প্রক্রিয়ার সঙ্গে পরিচিত করাই ছিল এই আয়োজনের উদ্দেশ্য।
দুপুর ৩ টায় অনুষ্ঠিত এই আয়োজনে আইডিয়াল ল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। যৌতুক নিরোধক আইন ২০১৮ এর অধীনে, একটি মামলার আবেদন শুনানী, চার্জ গঠন, সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা, আইনজীবীদের যুক্তিতর্ক এবং শেষে বিচারক কর্তৃক আদেশ বা রায় ঘোষণার মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল ল কলেজের অধ্যক্ষ মো: আলমগীর হোসেন পাটোয়ারী। বিচারক ও কর্মশালাটি পরিচালনার দায়িত্ব পালন করেন একই কলেজের শিক্ষক মোঃ হায়দার আলী।