ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ কেজি গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল মান্নান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটের দিকে কসবা থানার ৮ নম্বর কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী গরুর বাজারসংলগ্ন ময়লার ভাগাড়ের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কসবা থানার এসআই সাজ্জাদ উল করিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে আব্দুল মান্নানের দখল ও হেফাজত থেকে ১০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেপ্তার আব্দুল মান্নান নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মইজদিপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার রৌফবাদ কলোনী এলাকায় বসবাস করেন।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। মামলার নম্বর-২৭, তারিখ ২৪ আগস্ট ২০২৬। গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।