মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেন ।

মো: মুন্না শেখ
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০২:০৫ pm
২৪
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেন ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

সোমবার (২৪ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় তিনি অনিন্দ্য ইসলাম অমিতের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, “অনিন্দ্য ইসলাম অমিত একজন পরীক্ষিত, দক্ষ ও কর্মীবান্ধব রাজনৈতিক নেতা। দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সাংগঠনিক অভিজ্ঞতার মাধ্যমে তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তাঁর ওপর অর্পিত দায়িত্ব তিনি সফলতার সঙ্গে পালন করবেন বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “খুলনা বিভাগের সাংগঠনিক নেতৃত্ব এবং সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর নেতৃত্বে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমি আশা করি।”

বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন জন্মদিনে অনিন্দ্য ইসলাম অমিতের ব্যক্তিগত, রাজনৈতিক ও রাষ্ট্রীয় জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন এবং দেশ ও জনগণের কল্যাণে তাঁর অবদান আরও সমৃদ্ধ হোক বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!