সোমবার, ২৪ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাইবান্ধার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন ড. মো. মনিরুজ্জামান

মোঃ এনামুল হক
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০১:৪১ pm
১০
গাইবান্ধার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন  ড. মো. মনিরুজ্জামান

মোঃ এনামুল হক

গাইবান্ধা জেলা

গাইবান্ধা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ড. মো. মনিরুজ্জামান।

​এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।

নতুন এই দায়িত্ব নেওয়ার পূর্বে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন।

​অন্যদিকে, গাইবান্ধার তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

​নতুন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান তাঁর নতুন কর্মস্থলে যোগদানের মাধ্যমে জেলার সামগ্রিক প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনবেন এবং জেলার উন্নয়ন ও জনসেবা নিশ্চিতকরণে সচেষ্ট থাকবেন বলে স্থানীয় সচেতন মহল আশাবাদ ব্যক্ত করেছে

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!