রবিবার, ২৩ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ড.মঈন খানকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করায় ঘোড়াশাল বাজারস্থ বিএনপির অফিসে আলোচনা ও শুকরানা দোয়া মাহফিল

বিল্লাল হোসেন
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ১০:১১ pm
ড.মঈন খানকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করায় ঘোড়াশাল বাজারস্থ  বিএনপির অফিসে  আলোচনা ও শুকরানা দোয়া মাহফিল

ড.মঈন খানকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করায় ঘোড়াশাল বাজারস্থ বিএনপির অফিসে আলোচনা ও শুকরানা দোয়া মাহফিল

বিল্লাল হোসেন পলাশ প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ডক্টর আব্দুল মঈন খাঁন শপথ গ্রহণ ও মন্ত্রীসভায় স্থান পাওয়ায় ঘোড়াশালে আনন্দমুখর পরিবেশে আলোচনা সভা, শুকরানা দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

​আজ ২২ আগস্ট সন্ধ্যায় ঘোড়াশাল বাজারস্থ বিএনপি পার্টি অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতীয়ার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ডক্টর আব্দুল মঈন খাঁনকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতি ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্বে এলাকার সার্বিক উন্নয়ন ও অগ্রগতি আরও বেগবান হবে।

​আলোচনা সভা শেষে ডক্টর আব্দুল মঈন খাঁনের দীর্ঘায়ু, সুস্থতা ও সাফল্য কামনা করে বিশেষ শুকরানা দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!