রবিবার, ২৩ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেন্দিগঞ্জে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে অনুষ্ঠান, মুসল্লিদের প্রতিবাদ।

মোঃ সৌরভ হোসেন
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ০৫:৪৭ pm
মেহেন্দিগঞ্জে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে অনুষ্ঠান, মুসল্লিদের প্রতিবাদ।

প্রতিবেদন: মোঃ সৌরভ হোসেন,

বরিশালের মেহেন্দিগঞ্জে পাতারহাট সাব-রেজিস্টার জামে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে অনুষ্ঠান আয়োজনের ঘটনায় প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন মসজিদের মুসল্লি ও স্থানীয়রা।মেহেন্দিগঞ্জ হাজী কল্যাণ ফাউন্ডেশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবাগত হাজীদের সংবর্ধনা’ উপলক্ষে শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় মসজিদের ভেতরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক হিসেবে মেহেন্দিগঞ্জ হাজী কল্যাণ ফাউন্ডেশনের নাম ব্যানারে উল্লেখ করা হয়েছে।অভিযোগ রয়েছে, সেকান্দাদ সরদার, সজল চৌধুরী ও সাইফুল হাজীর উদ্যোগে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে অনুষ্ঠান আয়োজন করা হলেও এ বিষয়ে মসজিদ কমিটির কোনো অনুমতি নেওয়া হয়নি।এ বিষয়ে জানতে চাইলে মসজিদ কমিটির সেক্রেটারি মাস্টার মাকসুদুর রহমান জানান, অনুষ্ঠান আয়োজনের বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি।স্থানীয় মুসল্লিদের দাবি, মসজিদ মুসলমানদের পবিত্র স্থান। তাই মসজিদের পবিত্রতা ও ধর্মীয় পরিবেশের মর্যাদা রক্ষায় ভেতরে যেকোনো ধরনের অনুষ্ঠান আয়োজনের আগে মসজিদ কমিটির অনুমতি নেওয়া প্রয়োজন।তারা বিষয়টি খতিয়ে দেখে ভবিষ্যতে মসজিদের পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!