ইব্রাহিম হোসেন, হাকিমপুর উপজেলা প্রতিনিধি।
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ আগস্ট ২০২৬, শুক্রবার সকাল ৯ টায় উপজেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে , উপজেলা সেক্রেটারী জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা সেক্রেটারী মুহাদ্দিস ডক্টর এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা সহকারী সেক্রেটারী জনাব সাইদুল ইসলাম সৈকত,জেলা টিম সদস্য ও উপাধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। উপজেলাকে ইসলামী আন্দোলনের শক্তিশালী ঘাঁটিতে পরিণত করার আহ্বান জানান। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এর জন্য দাবী করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সবিরুল ইসলাম, পৌরসভার মেয়র প্রার্থী মীর শহীদ হোসেন , খট্টামাধবপারা ইউনিয়ন আমীর নুরুল ইসলাম,আলিহাট ইউনিয়ন আমীর মাহবুবুর রহমান।