শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

রাজবাড়ী মাঠে আর মেলা নয়-জেলা প্রশাসকের ঘোষণা

মোঃ মহিন উদ্দিন
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ১২:৫৯ pm
রাজবাড়ী মাঠে আর মেলা নয়-জেলা প্রশাসকের ঘোষণা

রিপোর্টার মোঃ মহিন উদ্দিন

গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে মেলা আয়োজন বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ‘সচেতন নাগরিক ঐক্য’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে স্থানীয় সচেতন নাগরিকরা রাজবাড়ী মাঠের ঐতিহ্য ও জনস্বার্থ রক্ষায় সেখানে মেলা আয়োজন স্থায়ীভাবে বন্ধের দাবি জানান।

মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া-এর কাছে একটি স্মারকলিপি দেন। স্মারকলিপি গ্রহণের পর জেলা প্রশাসক রাজবাড়ী মাঠের ভবিষ্যৎ ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ আশ্বাস দেন।

জেলা প্রশাসক জানান, রাজবাড়ী মাঠে আর কোনো মেলা অনুষ্ঠিত হবে না। ঐতিহাসিক এ মাঠটি জানাজার নামাজ, ঈদের জামাত এবং খেলাধুলার জন্য সংরক্ষিত থাকবে।

‘সচেতন নাগরিক ঐক্য’র নেতৃবৃন্দ বলেন, রাজবাড়ী মাঠ গাজীপুরের মানুষের ঐতিহ্য ও আবেগের সঙ্গে জড়িত। বিভিন্ন সময় মেলা আয়োজনের কারণে মাঠের স্বাভাবিক পরিবেশ, খেলাধুলা এবং ধর্মীয় কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ রয়েছে। তাই মাঠটির স্থায়ী সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবহারের দাবি জানানো হয়েছে।

জেলা প্রশাসকের এমন ঘোষণায় স্থানীয় সচেতন নাগরিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এখন তাদের প্রত্যাশা, রাজবাড়ী মাঠকে ঘিরে দেওয়া এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে মাঠটির ঐতিহাসিক মর্যাদা ও স্বাভাবিক পরিবেশ অক্ষুণ্ন রাখা হবে।

নেতৃবৃন্দের দাবি ও জেলা প্রশাসকের আশ্বাসের পর স্পষ্ট হলো—গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আর মেলা নয়; জনসাধারণের ধর্মীয় ও ক্রীড়া কার্যক্রমের জন্যই মাঠটি সংরক্ষিত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!