শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মাদারগঞ্জে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসাইন
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ০৮:২২ pm
৪১
মাদারগঞ্জে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ছবি:- স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কালের

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের নির্দেশে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রধান সড়কের দুই পাশে পরিবেশবান্ধব ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণকালে মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম রাসেল, সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল-মামুন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় দলীয় নেতারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং এলাকাকে সবুজ আবহে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনায় সামাজিক দায়িত্ববোধ থেকে সাধারণ মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করতে ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!